ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিচ পোশাকে আগুন ঝরালেন নেহা শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:44 PM

বিচ পোশাকে আগুন ঝরালেন নেহা শর্মা

বিচ পোশাকে আগুন ঝরালেন নেহা শর্মা

বলিউডে অভিনেত্রী নেহা শর্মা। ২০১০-এ মোহিত সুরি-র ক্রোক সিনেমার মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। কিভাবে নেটিজেনদের মনে উত্তাপ করতে হয় তা বেশ ভালোই জানেন এই নায়িকা। প্রায়ই নিজের নানান উষ্ণ ছবিতে মাতিয়ে তোলেন ভক্তদের।

সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিচে সূর্যের আলোয় নিজেকে তাতাচ্ছেন নায়িকা। জানা যাচ্ছে, হাওয়ালি বিচের মাকেনা বিচে সময় কাটাচ্ছিলেন নায়কা। ফটোটি সেই বিচেরই।

বলিউডে প্রবেশের আগে নিজের মডেলিং কেরিয়ারে যথেষ্ট সফল ছিলেন এই নায়িকা। দিল্লির এনআইএফটি থেকে ফ্যাশন ডিজাইনিং-এর জন্যও সচেষ্ট হয়েছিলেন নেহা। তার পছন্দের হবির মধ্যে রয়েছে, গান শোনা, রান্না করা এছাড়া তিনি নাচতেও খুব ভালোবাসেন । এমনকি অনেকেই জানেন না, কত্থক নৃত্যের জন্য তিনি আলাদা করে তালিমও নিয়েছিলেন। পাশাপাশি তিনি লন্ডনের পাইনাপেল ডান্স স্টুডিও থেকে তিনি সালসা, হিপ-হপ নাচও শেখেন। যা তার কেরিয়ারে অভিনয় জগতে বেশ সাহায্য করেছে।

অভিনয়ের পাশাপাশি নিজের শরীর নিয়েও অত্যন্ত সচেতন নেহা। নিজেকে ফিট রাখার জন্য নানান কাজ করেন তিনি। শরীর যাতে ফিট থাকে, সেজন্য তিনি ব্যালেন্স মত পরিমাপের খাবার পছন্দ করেন।

বলিউডে আসার আগে নেহা শর্মার এন্ট্রি হয়েছিল তেলেগু সিনেমাতে। ২০০৭ সালে ‘চিরুথা’ সিনেমায় তিনি রাম চরণ তেজার বিপরীতে অভিনয় করেছিলেন। এবং ২০১০ সালে বলিউডে তিনি যে সিনেমা করেছিলেন সেহানে তার বিপরীতে ছিলেন ইমরান হাসমি। ‘ক্যায়া সুপার কুল হ্যা হাম’, ‘ইয়ামা পাগলা দিওয়ানা ২’ ইত্যাদি সিনেমায় নেহা শর্মাকে দেখা গিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status