ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিরাট কোহলিকে গোলাপি আলিঙ্গন দিলেন আনুশকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:57 PM

বিরাট কোহলিকে গোলাপি আলিঙ্গন দিলেন আনুশকা

বিরাট কোহলিকে গোলাপি আলিঙ্গন দিলেন আনুশকা

বলিউড তারকা আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির দাম্পত্য জীবন ভালোই চলছে। দুজনেই তাদের পেশার প্রতি খুবই শ্রদ্ধাশীল। আর একজনের কাজের প্রতি আরেকজনের সমর্থনটাও চোখে পড়ার মতো।

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো গোলাপি রঙ এর বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছে ভারত। বেশ দাপুটে জয়ও তুলে নিয়েছে কোহলি বাহিনী। ম্যাচ শেষ করে রাতেই মুম্বাই ফিরে গিয়েছিলেন কোহলি।

আর ফেরার পথে মুম্বাই এয়ারপোর্টে কোহলিকে অন্যরকম চমক দিলেন স্ত্রী আনুশকা শর্মা। বিরাটের অপেক্ষায় আগে থেকেই এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।

বিরাট গাড়িতে উঠে বসতেই বিরাটকে জড়িয়ে ধরেন আনুশকা। এ সময় তার পরনে ছিলো গোলাপি রঙের টিশার্ট!

গোলাপি বলের প্রথম টেস্ট জয়ে স্বামীকে শুভেচ্ছা জানাতেই গোলাপি পোশাকে হাজির হয়েছিলেন আনুশকা। তাদের সেই চমৎকার মুহুর্তটি ক্যামেরাবন্দীর পর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status