ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
সিলেটে পেঁয়াজ কিনতে গিয়ে গু‌লি‌বিদ্ধ ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 3:46 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 4:08 PM

সিলেটে পেঁয়াজ কিনতে গিয়ে গু‌লি‌বিদ্ধ ২

সিলেটে পেঁয়াজ কিনতে গিয়ে গু‌লি‌বিদ্ধ ২

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টি‌সি‌বি) ট্রাক থেকে ন্যায্যমূল্যের পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধা‌ক্কির সময় পু‌লিশের 'মিস ফায়ারে' নারীসহ দুইজন গু‌লি‌বিদ্ধ হয়েছেন। আহত পথচারী চন্দ্রকান্ত সিংহকে ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেট নগরীর রিকা‌বিবাজারের ক‌বি নজরুল অডিটো‌রিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। ‌

এ সময় আরও কয়েকজন আহত হন। তবে বাকি হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার পর থেকে টি‌সি‌বি’র উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে নগরীর তিনটি পয়েন্টে পেঁয়াজ ‌বি‌ক্রি শুরু হয়। রিকা‌বিবাজারে দু‌টি বেসরকা‌রি টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক গিয়ে নিজেদের ই‌চ্ছামত ক্রেতাদের লাইন সাজাতে গেলে উত্তেজনার সৃ‌ষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের একটি শর্টগানের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়।

কোতোয়ালী থানার প‌রিদর্শক (তদন্ত) রিতা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পু‌লিশ পাঁচ জন করে ক্রেতাকে অডিটো‌রিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দি‌চ্ছিলো। এর ম‌ধ্যে পেছন থে‌কে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ বাঁধা দেয়। এ সময় লোড করা এক‌টি শর্টগান থে‌কে অসাবধানতাবশত গু‌লি বের হয়ে যায়।

গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‍্যাব-৯ অভিযান চা‌লিয়ে ট্রাকভ‌র্তি ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজসহ দুইজনকে গ্রেফতার করে। পেঁয়াজগু‌লো ভারত থেকে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে দেশে আনা হয় বলে র‌্যাব জানায়। জব্দকৃত এসব পেঁয়াজই আদালতের নির্দেশে টিসিবি’র মাধ্যমে আজ সোমবার সকাল থেকে বিক্রি করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status