ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
আলোচনায় ঐশ্বরিয়ার গোলাপি জ্যাকেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 3:56 PM

আলোচনায় ঐশ্বরিয়ার গোলাপি জ্যাকেট

আলোচনায় ঐশ্বরিয়ার গোলাপি জ্যাকেট

বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের চলব-বলন অনেককেই আকৃষ্ট করে। তার গ্লামার পোশাক-পরিচ্ছেদ অনেকেই অনুসরণ করেন। নিজেকে সবার চেয়ে আলাদাভাবে উপস্থাপন করতে বলিউড অভিনেত্রীর কোনো জুড়ি নেই। সম্প্রতি একটি পোশাক পরে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

নির্মাতা করণ জোহরের এক পার্টিতে গোলাপি রঙের একটি জ্যাকেট পরেন ঐশ্বরিয়া। সেটি সবার নজর কেড়েছে। পার্টিতে জ্যাকলিন, আলিয়া ভাট, মালাইকা অরোরাসহ একঝাঁক বলিউড তারকা হাজির থাকলেও সবার নজর ছিল রাই সুন্দরীর দিকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় দুই বছর সময় নিয়ে ঐশ্বরিয়ার জন্য জ্যাকেটটি বানানো হয়েছে। বিখ্যাত ডিজাইনার মনিকা ও কারিশমা জ্যাকেটটির নকশা করেছেন। জ্যাকেটের নাম হলো ‘এক তার’। পোশাকটি একটি সরু ধাতু দিয়ে সেলাই করা। দেখে মনে হবে কোনো সুতাই ব্যবহার করা হয়নি এতে।

পোশাকটির নির্মাতা অঞ্জুল ভাণ্ডারি জানান, জ্যাকেটটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগে। এত দরদ দিয়ে বানানো এই পোশাক যে পরবে তাকে অন্যদের থেকে আলাদা মনে হবেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status