ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রোহিতরা খেলবেন রাজকোটে, কোহলি…
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 2:28 PM

রোহিতরা খেলবেন রাজকোটে, কোহলি…

রোহিতরা খেলবেন রাজকোটে, কোহলি…

দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলেই ছুটিতে যান নিয়মিত দলনেতা বিরাট কোহলি। তার পরিবর্তে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করে বাংলাদেশের বিপক্ষে টি২০ দল ঘোষণা করে ভারত। এরিমধ্যে তার নেতৃত্বে প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিকরা। এ জন্য অনেকে কোহলির অভাব বোধ করছেন।

কোহলি আছেন অবকাশ যাপনে। স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কখনো সাগর-পাড়ে, কখনো সবুজের মাঝে, কখনো আবার তার দেখা মেলে দর্শনীয় কোনো স্থানে। সম্প্রতি এক টুইট বার্তায় প্রকৃতির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন এভাবে, ‘আপনি যখন প্রকৃতির কাছাকাছি আসবেন, অনেক কিছুই বদলে যাবে। মানসিক অবস্থাও বদলাবে। আসলে এটা সত্যিই অনেক উপভোগের’

গত ৫ নভেম্বর ছিল কোহলির ৩১তম জন্মদিন। সে দিনটা আনুশকার সঙ্গেই কাটিয়েছেন মি. ক্যাপ্টেন। তবে ভিনদেশে থাকলেও সমর্থকদের ভালোবাসার কমতি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে লাখো ভক্ত। তার উত্তরে সবাইকে ধন্যবাদ জানাতেও ভুল করেননি বিরাট। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status