ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
এখনও নারায়ণগঞ্জে এসপি হারুন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 2:25 PM

এখনও নারায়ণগঞ্জে এসপি হারুন!

এখনও নারায়ণগঞ্জে এসপি হারুন!

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে নেওয়া হলেও তিনি এখনো নারায়ণগঞ্জেই দায়িত্ব পালন করছেন।

গতকাল বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিস সপ্তাহের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের জন্য বরাদ্দ করা সরকারি গাড়িটি এখনও তিনি ব্যবহার করছেন। জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রূপগঞ্জে ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে বেলা ১১টার দিকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তাকে রিসিভ করতে এগিয়ে যান নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার হারুন অর রশিদ। তবে গাড়ি থেকে নেমে স্বরাষ্ট্রমন্ত্রী হাস্যোজ্জ্বল মুখে জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সাবেক এসপি হারুন অর রশিদকে ঘটনাস্থলে দেখে কিছুটা গম্ভীর মুখে মাথা নেড়ে তার সঙ্গে কিছু একটা বলতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান মঞ্চের দিকে চলে যান।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জের পুলিশ সুপার পদ থেকে মোহাম্মদ হারুন অর রশিদকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টারের টিআর শাখায় বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু এরপরও এসপি হারুন নারায়ণগঞ্জে অবস্থান করছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম টেলিফোনে জানান, ‘এখন পর্যন্ত কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। জেলা পুলিশ সুপারের জন্য নির্ধারিত মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি। এই নিয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।’

গত ১ নভেম্বর রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেলের স্ত্রী ফারা রাসেল ও ছেলে আনাব আজিজকে বাসা থেকে তুলে আনার অভিযোগ ওঠে এসপি হারুন ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমের বিরুদ্ধে। শওকত আজিজ রাসেলকে ফাঁসানোর জন্য গাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও গুলি উদ্ধার করা হয়েছে বলে নাটক সাজিয়ে দুই নম্বর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন এসপি মো. হারুন অর রশিদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status