ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শপিংমলের ৪র্থ তলা থেকে ফিল্মি স্টাইলে যুবকের ঝাপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 November, 2019, 11:32 AM

শপিংমলের ৪র্থ তলা থেকে ফিল্মি স্টাইলে যুবকের ঝাপ

শপিংমলের ৪র্থ তলা থেকে ফিল্মি স্টাইলে যুবকের ঝাপ

শপিংমলের ৪র্থ তলা থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রুবেল নামে ওই যুবকের মৃত্যু হয়। রুবেল (২৮) সাভার পৌর এলাকার চাপাইন মহল্লার সিরাজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত নিউ মার্কেট শপিংমলে প্রবেশ করেন রুবেল। এরপর ৪র্থ তলায় গিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাশের সুপার মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মোস্তফা জানান, রুবেল বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রত্যক্ষদর্শী মহসিন মিয়া জানান, চার তলা থেকে লাফ দেয়ার ঘটনাটি অনেকটা ফিল্মি স্টাইলে হয়েছে। এছাড়া মার্কেটের সিসিটিভির ফুটেজে লাফ দেয়ার পুরো দৃশ্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কি কারণে ওই যুবক ৪র্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এর রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status