ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মাদরাসাছাত্রীকে ধর্ষণ করল ছেলে, মা করালেন গর্ভপাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 November, 2019, 10:51 AM

মাদরাসাছাত্রীকে ধর্ষণ করল ছেলে, মা করালেন গর্ভপাত

মাদরাসাছাত্রীকে ধর্ষণ করল ছেলে, মা করালেন গর্ভপাত

রাজবাড়ীর পাংশা উপজেলায় যশাই ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। এরপর গর্ভপাত করানো হয়। এই অভিযোগে ওই ছাত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে পাংশা থানায় মামলা করেন।

জানা গেছে, একই গ্রামের গফুর খাঁর ছেলে কাবিল খাঁ দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে। এ সম্পর্কের জের ধরে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি কাবিল খাঁকে জানালে এবং বিয়ের জন্য চাপ দিলে তাকে বিয়ে করতে অস্বীকার করে। একইসঙ্গে কৌশলে কাবিলের মা বড়ই বেগম ওই ছাত্রীকে গর্ভপাত করানোর ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটান।

মামলার আসামিরা হলো- কাবিল খাঁ, তার মা বড়ই বেগম, একই গ্রামের গফুর খাঁর ছেলে মঞ্জু খাঁ, হিসাই মিয়ার ছেলে সোনাই মিয়া, ইসলাম মিয়ার ছেলে নিলু মিয়া।

এদিকে ওই মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা গোলাম রব্বানী মোল্লা। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনও আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status