ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পাগল হয়ে রাস্তায় কণ্ঠশিল্পী ইমন খান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 10:52 AM

পাগল হয়ে রাস্তায় কণ্ঠশিল্পী ইমন খান!

পাগল হয়ে রাস্তায় কণ্ঠশিল্পী ইমন খান!

‘আজও প্রাতরাতে জেগে থাকি’ এই একটি গানের মধ্যদিয়ে কণ্ঠশিল্পী ইমন খান পরিচিত পেয়েছেন দেশ বিদেশ। দীর্ঘদিন এই শিল্পী গান থেকে দূরে থাকলেই গেল কয়েক মাস ধরে আবার নিয়মিত গানে মন দিয়েছেন। সম্প্রতি দেখো গেছে, মুখ ভর্তি দাড়ি। সারা গায়ে ময়লা। উসকো খুসকো চুল। রাস্তার পাশে হেঁটে বেড়ানো অপ্রকৃতস্থ মানুষ যেন! দেখে চেনার উপায় নেই।

এমনই এক ভিন্নধর্মী লুকে হাজির হয়েছেন আজও প্রাতরাতে জেগে থাকি খ্যাত কণ্ঠশিল্পী ইমন খান। ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তিপ্রাপ্ত গান দু’চোখ ভরা জলে এমন বেশে হাজির হয়েছেন তিনি। প্রসেনজিৎ মন্ডলের কথায় অমিত করের সুর ও সংগীতে গানটিতে ইমন খানের সঙ্গে মডেল হয়েছেন সামান্থা শিমু। অন্যরকম গল্প নিয়ে এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন বিএম সাইফুল ইসলাম।

নতুন গান প্রসঙ্গে ইমন খান বলেন, ‘আসলে আমি অভিনেতা নই। এখন গানের প্রয়োজনে টুকটাক ক্যামেরার সামনে আসতে হয়। এই গানটির গল্প পরিচালক একটু ভিন্নভাবে সাজিয়েছেন। আমিও কাজটা করে অন্যরকম আনন্দ পেয়েছি। আশা করছি দর্শক-শ্রোতারা নিরাশ হবেন না।’ ডিপি মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যাচ্ছে। এছাড়া ইমন খানের নতুন আরো প্রায় ডজনখানেক মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status