ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সন্তান জন্ম দিয়েই স্বামীর কাছে পাঠিয়ে দিলো তালাকপ্রাপ্ত স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 November, 2019, 10:50 AM

সন্তান জন্ম দিয়েই স্বামীর কাছে পাঠিয়ে দিলো তালাকপ্রাপ্ত স্ত্রী

সন্তান জন্ম দিয়েই স্বামীর কাছে পাঠিয়ে দিলো তালাকপ্রাপ্ত স্ত্রী

যৌতুকের দাবিতে গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন জাহিদুল ইসলাম। বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখেই কাটছিল তার জীবন। কিন্তু হঠাৎ তার সুখের ঘরে ঝড় নেমে এসেছে। প্রথম স্ত্রীর গর্ভে তার সদ্য ভূমিষ্ঠ এক কন্যা শিশুকে একদিনের মাথায় তার কাছে পাঠিয়ে দিয়েছে তালাকপ্রাপ্ত স্ত্রী সুখী খাতুন। একদিন বয়সের ওই কন্যা শিশুটির ঠাঁই এখন বাবার কাছে। সে এখন বড় হবে বাবার স্নেহে, সৎ মায়ের আদরে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের আলিকিনের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে একই উপজেলার চন্ডিপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে সুখী খাতুনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই জাহিদুল যৌতুকের জন্য তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নিয়ে একপর্যায়ে গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন জাহিদুল। বিচ্ছেদের কিছুদিন পর একই উপজেলার চন্দ্রবাস গ্রামে দ্বিতীয় বিয়ে করেন জাহিদুল। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর গর্ভের সন্তানের কোনো খোঁজ রাখেননি তিনি।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সুখীর কোল জুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। জন্মের মাত্র একদিনের মাথায় সুখীর মা-বাবা ওই নবজাতককে তার কাছ থেকে নিয়ে জাহিদুলের বাড়িতে পাঠিয়ে দেন।

সুখীর মা বলেন, এ বাচ্চা আমাদের না। এই বাচ্চার কারণে আমার মেয়ের (সুখী) বিয়ে হবে না। তাই আমার মেয়ে যাতে ওই সন্তানের মায়ায় না পড়ে সেজন্য যার (জাহিদুল) সন্তান তাকে ফেরত দিয়ে গেলাম।

এলাকাবাসী জানায়, জাহিদুল যৌতুকের কারণে প্রথম স্ত্রীকে নির্যাতন করতো। তারপর কোনো দোষ ছাড়াই তাকে তালাক দিয়েছে। এখন সুখীর পরিবারও রাগে-অভিমানে একদিনের শিশুটিকে এখানে রেখে গেল। এখন এ নবজাতকের কী হবে। মা ছাড়া কীভাবে একদিনের শিশু বেঁচে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status