ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কুমিল্লার কাউন্সিলর শিপন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 November, 2019, 8:45 AM

কুমিল্লার কাউন্সিলর শিপন গ্রেপ্তার

কুমিল্লার কাউন্সিলর শিপন গ্রেপ্তার

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত উল্লাহ্ শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, ' কাউন্সিলর শিপন একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় ওয়ারেন্ট ইস্যু আছে।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে টানানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কাউন্সিলর শিপনের বিরুদ্ধে। এলাকায় প্রভাব বিস্তারে নানা অপরাধমূলক কাজে তার নাম ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ধরে। সূত্র: কালের কন্ঠ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status