ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
শেকলে বাঁধা জীবন থেকে ‘সেফহোমে’ নামহীন শিশুটি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 November, 2019, 8:47 AM

শেকলে বাঁধা জীবন থেকে ‘সেফহোমে’ নামহীন শিশুটি

শেকলে বাঁধা জীবন থেকে ‘সেফহোমে’ নামহীন শিশুটি

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের ঘাটে শেকলে বেঁধে রাখা শিশু ও তার মাকে উদ্ধার করেছে পুলিশ। তাদের পাঠানো হয়েছে গাজীপুরের নিরাপত্তা আশ্রয় স্থানে (সেফহোম)।

বৃহস্পতিবার দুপুরে লঞ্চ টার্মিনালের জেটি থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। পরে গাজীপুরের নিরাপত্তা আশ্রয়স্থানে রাখার আবেদন করে বিকেলে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায়, একটি শিশুকে তার মা শেকল দিয়ে বেঁধে কাজে চলে গেছেন।

সেখানে অস্থায়ী কয়েক দোকানি জানান, মূলত শিশুটি যেন হারিয়ে না যায় বা কোথাও না যায় সে জন্য মা এ কাজ করেন।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বৃহস্পতিবার তাদের উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া শিশুটির মায়ের নাম শ্রীদেবী বলে দাবি করেন এবং সন্তানটি তার বলেও জানান। যদিও তার বাবা কে তা জানাতে চাননি।

নিজের সন্তানটি মেয়ে বলে জানিয়ে একেক সময় তার একেক নাম বলেন তিনি। নিজে মাজারে ঘোরেন ও ‘এদিক-সেদিক’ কাজ করে টাকা কামান আর সেই কাজে যাওয়ার সময় সন্তানকে শেকল দিয়ে বেঁধে রাখথেন।

ওই মা বলেন, ‘মাইনষেই তো আমারে কয় বাইন্দা থুইতে, যেই লেইগা আমার ছাও আরাইবো না। আমি তো এই শিহল (শিকল) কিন্না হেরপরে বাইন্দা থুইয়া কামে যাই। আমি মাজারে থাহি, খাই। হেতির বাফের (বাবার) নাম কমু না’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status