ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এবার সোনু নিগমের দিকে আঙুল তুললেন সোনা মহাপাত্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 11:43 PM

এবার সোনু নিগমের দিকে আঙুল তুললেন সোনা মহাপাত্র

এবার সোনু নিগমের দিকে আঙুল তুললেন সোনা মহাপাত্র

#মিটু নিয়ে তোলপাড় হয়েছে বলিউড। যৌন হেনস্থা নিয়ে ওঠা নানান অভিযোগে মহিলাদের পাশেই দাড়িয়েছেন বলিউডের বহু অভিনেতা। অনেকেই আবার চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করেছেন।

#মিটু মামলায় নাম জড়িয়েছিল সুরকার অনু মালিক, এবং গায়ক কৈলাস খেরের। কৈলাস খেরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন গায়িকা সোনা মহাপাত্র। গায়ক কৈলাস খেরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন সোনা। এবার সোনু নিগমের দিকে আঙুল তুললেন সোনা।

যদিও সোনু নিগমের বিরুদ্ধে সোনা মহাপাত্রর অভিযোগটা অবশ্য যৌন হেনস্থার নয়। সোনা মহাপাত্রর অভিযোগ, যে অনু মালিকের নাম #মিটু মামালায় জড়িয়েছেন, তার হয়েই প্রচার চালাচ্ছেন সোনু। তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের পরও ফের কীভাবে তিনি ন্যাশনাল টিভি চ্যানেলের শোয়ে বিচারকের আসনে বসতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন গায়িকা।

এখানেই শেষ নয়, তার অভিযোগ, তিনি #মিটু নিয়ে সরব হওয়ার কারণে সোনু নিগম তাকে সামলে রাখার পরামর্শ দিয়েছেন তারই স্বামী রাম সম্পথকে। আর এতেই বেজায় চটেছেন গায়িকা সোনা মহাপাত্র।

তবে অবশ্য শুধু গায়িকা সোনা মহাপাত্রই নন, যৌন হেনস্থায় অভিযুক্ত অনু মালিককে ‘ইন্ডিয়ান আইডল’র বিচারকের আসন থেকে সরানোর পরও তাকে কেন ফের বিচারকের আসনে ফিরিয়ে আনা হল? তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status