ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
এবার নারী কেলেঙ্কারিতে দিনাজপুরের ডিসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 12:54 PM

এবার নারী কেলেঙ্কারিতে দিনাজপুরের ডিসি

এবার নারী কেলেঙ্কারিতে দিনাজপুরের ডিসি

কিছুদিন আগেই জামালপুরের জেলা প্রশাসক বা ডিসির সেই নারী কেলেঙ্কারির ঘটনা নিয়ে দেশে তোলপাড় বয়ে যায়। সেই রেশ এখনো আমরা ভুলিনি। এরই মধ্যে ফাঁস হয়েছে আরেক কেলেঙ্কারি। এবারের অভিযোগ দিনাজপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে।

সম্প্রতি ভিডিও বার্তায় নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম নাকি নানা প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে তার সংসার ভেঙে গেছে। এ ঘটনা জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই নারীর।

ভাইরাল ভিডিওটিতে ওই নারীর দাবি, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে সতর্কতা হিসেবে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম।

একটি সূত্রে জানা গেছে, দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী। তার সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। তার পরিবারের সদস্যরাও কথা বলতে চাননি।

তবে ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিয়ে তদন্ত করে গেছেন। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত বা ব্যবস্থা নেবেন। এদিকে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status