ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
শিশুর মাথা ফাটিয়ে শেষ সম্বল কেড়ে নিল দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 June, 2019, 6:13 PM
সর্বশেষ আপডেট: Saturday, 29 June, 2019, 7:48 PM

শিশুর মাথা ফাটিয়ে শেষ সম্বল কেড়ে নিল দুর্বৃত্তরা

শিশুর মাথা ফাটিয়ে শেষ সম্বল কেড়ে নিল দুর্বৃত্তরা

ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে শাহীন মোড়ল। ওই রোজগারের টাকায় সংসার, ঋণের কিস্তি ও বড় বোনের পড়ালেখার খরচ চলে। কিন্তু দুর্বৃত্তরা শাহীনের মাথা ফাটিয়ে সেই ভ্যানটি কেড়ে নিয়েছে।

শাহীন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলীর ছেলে। অভাবের সংসার ও পারিবারিক অবস্থানের কারণে পড়াশোনা বন্ধ করে ভ্যানের হ্যান্ডেল ধরেছে সে। তবে একটি ভ্যান হওয়ায় বাবা-ছেলে দুজনে শিফট মেনে ভাড়ায় বের হয়।





এমনিভাবেই শুক্রবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শাহীন। ভাড়া চালাতে চালাতে দুপুরে ভদ্রবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত মিলে শাহীনের ভ্যান রিজার্ভ নিয়ে পাশের উপজেলা সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় নিয়ে রওনা হয়। পথে ধানদিয়ায় সড়কের দু-ধারে পাটক্ষেতের নির্জন স্থানে নিয়ে শাহীনের মাথা ফাটিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে শাহীন, পরে জ্ঞান ফিরলে শাহীনের কান্নার শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি রেজাউল হোসেন বলেন, খবর পেয়ে শাহীনকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা তার ভ্যান রিজার্ভ করেছে এবং ভ্যান নিয়ে কোথায় পালিয়েছে তা উদ্ধারে কাজ হচ্ছে।

আহত শাহীনের গ্রাম মঙ্গলকোট ইউপি ইউপি সদস্য জহির রায়হান বলেন, ঘটনাটি অমানবিক। এ ঘটনায় জড়িতদের আটকের দাবি জানান তিনি।

সম্বল হারানো শাহীনদের সহযোগিতা করার জন্য সমাজের বিত্তশালী হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ জানান জহির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status