ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
ধর্ষণ মামলার পর সেই প্রেমিকাকে বিয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 June, 2019, 6:12 PM

ধর্ষণ মামলার পর সেই প্রেমিকাকে বিয়ে

ধর্ষণ মামলার পর সেই প্রেমিকাকে বিয়ে

টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ মামলার পর প্রেমিকাকে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন প্রেমিক জসিম উদ্দিন।

এর আগে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে গত ২০ জুন উপজেলার পাথারপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে প্রেমিক জসিম উদ্দিনসহ সাতজনের নামে ধর্ষণ মামলা করেন ওই তরুণী। এ ঘটনায় ওইদিন রাতেই জসিম উদ্দিনের নানা বৃদ্ধ দুদু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।




এরপর ২১ জুন রাতে ছয় লাখ টাকা দেনমোহরে প্রেমিকাকে বিয়ে করে ঘর সংসার শুরু করেন জসিম উদ্দিন। বিয়ের মাধ্যমে নবদম্পতি তাদের সমস্যার ইতি টানলেও মামলার নিষ্পত্তি টানতে সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) ও আইনজীবীর দ্বারে দ্বারে ঘুরছেন মামলার বাদী ওই তরুণী।

এ বিষয়ে মুঠোফোনে ওই তরুণী জানান, আমি জসিমকে বিয়ে করে ঘর সংসার করতে চেয়েছিলাম। জসিম ও তার পরিবার রাজি না হওয়ায় আমাকে মামলার আশ্রয় নিতে হয়। মামলার পর জসিম বিয়েতে রাজি হওয়ায় থানা পুলিশ, উভয় পরিবারে লোকজন এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আমরা ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করি। তবে এখন আমি মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য পুলিশ ও আইনজীবীর দ্বারে দ্বারে ঘুরছি। একই মুঠোফোনে জসিম উদ্দিনও বিয়ের কথা স্বীকার করেন।

স্থানীয় ইউপি সদস্য আজগর আলী জানান, উভয় পরিবারের লোকজন ও মাতব্বরদের উপস্থিতিতে ওই বিয়ের রেজিস্ট্রি ও মৌলভী দ্বারা বিয়ে পড়ানো হয়েছে। বর্তমানে মেয়েটি জসিমের বাড়িতে আছে এবং সংসার করছে।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, মেয়েটি মামলা নিষ্পত্তির ব্যাপারে থানায় আসলেও মামলাটি আইনি প্রক্রিয়াই শেষ হবে বলে তাকে জানিয়ে দেয়া হয়েছে।

সখীপুর উপজেলার পাথারপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে জসিম উদ্দিন দুই বছর আগে চাকরি নিয়ে মালদ্বীপ যান। এরমধ্যে ওই তরুণীর সঙ্গে প্রবাসী জসিম উদ্দিনের ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ মে ছুটিতে জসীম উদ্দিন মালদ্বীপ থেকে দেশে ফিরেই প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে বিয়ের আয়োজন করার কথা বলে জসিম উদ্দিন বাড়ি চলে আসে এবং ওই তরুণীর সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনায় গত ২০ জুন রাতে তার ওই তরুণী সখীপুর থানায় প্রেমিক জসিমসহ সাতজনের নামে ধর্ষণ মামলা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status