একজনের স্ত্রী অন্যজনের সঙ্গে ঘোরে প্রথম ব্যক্তি: এই ভদ্রমহিলা কি আপনার স্ত্রী? দ্বিতীয় ব্যক্তি: হ্যাঁ, কেন বলুন তো! প্রথম ব্যক্তি: কয়দিন ওনাকে অন্য একজন লোকের সঙ্গে ঘুরতে দেখেছি। সেজন্য বিশ্বাস করতে পারছি না যে, উনি আপনার স্ত্রী।
দ্বিতীয় ব্যক্তি: আরে ছাডুন তো মশাই, ঘুরলেই হলো। ও আমার রেজিস্ট্রি করা বউ; যাবে কোথায়?
****
চুরি করলে ধরা পড়বেন না হকার: দাদা, দেব নাকি একখানা বই? ‘চুরি করলে ধরা পড়বেন না’। বইটা পড়ে দেখুন, সব নিয়মাবলী আছে। খুব সহজেই আপনি চুরির কৌশল আয়ত্ত করতে পারবেন। মনে করুন, আপনার পকেটে কিছু আছে। দাদা পকেটে কী আছে? একটু বলুন। জনৈক: মানিব্যাগে পাঁচশ’ টাকা আছে। হকার: ঠিক আছে। এবার আমার দিকে লক্ষ্য করুন, এই নিলাম। দেখলেন তো, কিভাবে চলন্ত ট্রেন থেকে লাফ দিলাম, তবে সাবধানে। জনৈক: ও দাদা, আমার মানিব্যাগটা। হকার: ধরতে পারবেন না, দাদা। সব নিয়মাবলী বইটায় দেওয়া আছে। মনে রাখবেন, না বলেই নিতে হয়।
****
তোমরা যে মিথ্যা কথা বলো মা: মন দিয়ে পড়, সদা সত্য কথা বলবে। ছেলে: মা, তোমরা যে মিথ্যা কথা বলো। আমাদের সত্য কথা বলতে বলছো কেন? মা: ওভাবে কথা বলতে নেই, সোনা। যা বলছি তা-ই করো। ছেলে: কিভাবে বলবো! তোমরাই তো বলো। আর আমরা বললে দোষ। মা: না বাবা, তোমরা ছেলেমানুষ; মিথ্যা কথা তোমাদের কোন কাজে লাগবে না। আর সেজন্য তোমরা সত্য কথা বলবে।