ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
২০ উপজেলায় আজ ভোট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 9:42 AM

২০ উপজেলায় আজ ভোট

২০ উপজেলায় আজ ভোট

উপজেলা পরিষদের পঞ্চমধাপের ২০ উপজেলায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এতদিন যাবৎ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু নির্বাচনে অনিয়মের কারণে ভোটের সময় একঘন্টা পেছানো হয়েছে। আগে রাতে পাঠানো হলেও এখন থেকে সকালবেলায় কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। চারটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর হোসেন।





তিনি বলেন, গাজীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় যন্ত্রে ভোট নেবে ইসি।

গতকাল সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে পঞ্চমধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে সচিব বলেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তাঁর দায়িত্ব পালন করবে। দুটি উপজেলায় নির্বাচনী অনিয়ম হওয়ায় ইসি কোনো উদ্বেগ করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর ঐ মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, সহিংসতার কারণে একজন প্রার্থীর (বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবি-উল-কবির জমাদ্দার) প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ মেলায় স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় অতিরিক্ত বিজিবি মোতায়েন করাও হয়েছে। কাজেই আশাকরি ভোটার উপস্থিতি বাড়বে।

যে ২০ উপজেলায় ভোট হবে: শেরপুরের নকলা, নাটোরের নলডাংগা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর, রাজশাহীর পবা, নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া, ফেনীর ছাগলনাইয়া এবং খুলনার ডুমুরিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status