|
‘যে’ কারণে রুবেল নয়, লিটন
নতুন সময় ডেস্ক
|
![]() ‘যে’ কারণে রুবেল নয়, লিটন যদি কোনো কারণে তিনি ফের আহত হন বা হাতে ব্যথা অনুভব করেন তাহলে একজন বিকল্প উইকেট কিপারের প্রয়োজন। সেটিও ছিল লিটনকে একাদশে যোগ করার আরো একটি কারণ। ২০১৫ বিশ্বকাপে দূর্দান্ত বল করা রুবেল হোসেনকে জায়গা দেয়ার মতো অবশ্য কোন বিকল্পও খুঁজে পাওয়া যায়নি। বল হাতে তরুণ মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান আছেন দারুণ ফর্মে। তাই এই তিন বোলারকে একাদশের বাইরে রাখার কোন কারণ ছিল না। অন্যদিকে ২০১৫তে ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল লিটনের। দীর্ঘদিন দলে সুযোগ পেয়েও প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন নিজেকে। অবশেষে গেল বছর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপেও জায়গা করে নিবেন তিনি। শেষ পর্যন্ত সেটি হয়েছে। তবে মাঠে অভিষেক হতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৪ ম্যাচ। অভিষেক হতে পারতো শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচেই। কিন্তু সেই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। অবশেষে স্বপ্নের বিশ্বকাপে অভিষেক হয়েছে তার। এখন দেখার বিষয় বড় মঞ্চে কতটা নিজেকে প্রমাণ করতে পারেন এই প্রতিভাবান তরুণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
