ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঘুম থেকে তুলে নিজের মেয়ের গলা কেটেছেন তিনি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 12:34 AM

ঘুম থেকে তুলে নিজের মেয়ের গলা কেটেছেন তিনি!

ঘুম থেকে তুলে নিজের মেয়ের গলা কেটেছেন তিনি!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বছরের শিশু সন্তানকে এক মা গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শামীমা আক্তার সাইমা নামে ওই নারীকে আটক করেছে।

সোমবার ভোরে উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।




স্থানীয়রা জানায়, পল্লী চিকিৎসক মামুনুর রশীদ মামুন ও শামীমা দম্পতির তিন সন্তান। তাদের মধ্যে ছোট মেয়ে স্নেহার বয়স দুই বছর। ভোরে শামীমা তার ঘুমন্ত শিশুকন্যা স্নেহাকে ডেকে তুলে দোতলার সিঁড়িঘরে নিয়ে যাস। সেখানে বঁটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন।

আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যায় ব্যবহৃত বঁটিটি জব্দ করা হয়েছে।

এসআই জানান, শামীমা আক্তারকে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্বজন ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ বিষয়ে মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status