ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ম্যাককালামের মুখে কুলুপ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 12:20 AM

ম্যাককালামের মুখে কুলুপ!

ম্যাককালামের মুখে কুলুপ!

ওয়েস্ট ইন্ডিজ ছুড়ে দেয়া রানের পাহাড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেঞ্চুরিতে ভর করে সহজে ডিঙালো টাইগাররা। সে সঙ্গে যবনিকাপাত ঘটলো নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে দেয়া অদ্ভুত প্রেডিকশনের।




টাইগারদের বিশাল জয়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেন টাইগার ভক্তরা। বিভিন্ন মন্তব্যে কেউ কেউ ম্যাককালামের তীব্র সমালোচনা মেতে উঠেন। অনেকে ফেসবুকে মন্তব্য করেন, টাইগারদের এ বিশাল জয়ে এতক্ষণে ম্যাককালাম নিশ্চয় মুখে কুলুপ এঁটেছেন। ভবিষ্যতে হয়তো তিনি টাইগারদের তুচ্ছ করে আর প্রেডিকশন দেবেন না।

সাকিব আল হাসানের দাপুটে সেঞ্চুরি আর লিটন দাসের দুর্দান্ত ফিফটিতে সহজেই ক্যারিবীয়দের ৩২১ রান ছাড়িয়ে গেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে সাত উইকেটে জিতলো টাইগাররা।

বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেট দলগুলোকে নিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অদ্ভুত এক প্রেডিকশন দিয়েছিলেন। যেখানে বাংলাদেশের জয় দেখছেন মাত্র একটি ম্যাচে!

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ওই প্রেডিকশনে ম্যাককালাম বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাত্র একটি করে ম্যাচে জয় ধরে রেখেছেন। সেটি হবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। এছাড়া বাকি ৮টি ম্যাচেই বাংলাদেশ হারবে বলে ভবিষ্যদ্বাণী ম্যাককালামের, এমনটি খর্বশক্তির আফগানিস্তানের বিপক্ষেও।

ম্যাককালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, গত বিশ্বকাপের রানার্সআপরা জয় পাবে ৫টি ম্যাচে। সবচেয়ে বেশি ৮টি করে ম্যাচে জয় পাবে ইংল্যান্ড ও ভারত। অস্ট্রেলিয়ার জয় ধরা হয়েছে ৬টি। ৫টি করে জয় ধরা হয়েছে উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানেরও। এছাড়া আফগানিস্তান জিতবে দুটি ম্যাচ।

যদিও উইন্ডিজ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে শ্রীলঙ্কা উইন্ডিজের বিপক্ষে জেতার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যেকোনো একটি দলের জয়ের সংখ্যা কমে যাওয়ার কথা। ম্যাককালাম অবশ্য তার ক্রুটিপূর্ণ প্রেডিকশন প্রকাশ করার আগে ব্যাপারটি খেয়ালই করেননি!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status