|
অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রীর আত্মহত্যা, মিললো সুইসাইড নোট
নতুন সময় ডেস্ক
|
|
অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রীর আত্মহত্যা, মিললো সুইসাইড নোট নীলুফা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নূর আলমের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এদিকে, ওই স্কুলছাত্রীর রুমের টেবিল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর জন্য রায়হান নামের একজনকে দায়ী করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সুইসাইড নোট সে লিখে গেছে, ‘সত্যি বলছি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তাই সবাইকে ছেড়ে যাচ্ছি। আম্মু আমি আপনাকে খুব ভালোবাসি। আমার মৃত্যুর একমাত্র কারণ হলো রায়হান। ’ মেয়েটির পরিবারের দাবি, একই এলাকার বিল্লাল হোসেনের কলেজপড়ুয়া ছেলে রায়হানের সঙ্গে নীলুফার প্রেমের সম্পর্ক ছিল। দু’মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রায়হান তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। এরপর পুলিশ তারা লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে জেনারেল হাসপাতালের ডাক্তার সালেহীন কবীর জানান, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল কিনা তা বলা যাচ্ছে না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
