|
বিয়ের আসর থেকে কনে অপহরণের চেষ্টা, প্রেমিকসহ আটক ৩
নতুন সময় প্রতিনিধি
|
|
বিয়ের আসর থেকে কনে অপহরণের চেষ্টা, প্রেমিকসহ আটক ৩ আটকরা হলেন- একই এলাকার কোলেরকান্দি বটতলা এলাকার আশিকুর রহমান (২২), সোহরাব হোসেন নাসিম (২৪) ও চরমিরকামারী গ্রামের শামসুল হক (২৬)। এলাকাবাসী জানায়, গতকাল নাটোরের বাঘা উপজেলার এক ছেলের সঙ্গে স্কুল পড়ুয়া ওই মেয়ের বিয়ের দিন ধার্য করে তার পরিবার। কিন্তু ওই মেয়ের সঙ্গে আশিকুরের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বরপক্ষের লোকজন আসলেও আশিকুরসহ কয়েকজন যুবক সেখানে গিয়ে বিয়ে পণ্ড করে দেয়। এর পর রাতে আশিকুর অস্ত্রসহ আরো কয়েকজন যুবক নিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করতে বাড়িতে যায়। অপহরণে বাধা দিলে ওই যুবকরা কনের মা ও বোনসহ কয়েকজনকে মারধর করে। তাদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে অপহরণকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটানার সত্যতা নিশ্চত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
