ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
বিপুল পরিমান সরকারি বই বিক্রি করে দিলেন শিক্ষা অফিসার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 11:06 AM

বিপুল পরিমান সরকারি বই বিক্রি করে দিলেন শিক্ষা অফিসার

বিপুল পরিমান সরকারি বই বিক্রি করে দিলেন শিক্ষা অফিসার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা থেকে তিন হাজার চারশ কেজি সরকারি বই বিক্রি করার সময় মঙ্গলবার (১১ জুন) রাতে স্থানীয়রা তা আটক করেন। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের শামীম হোসেন নামের এক ব্যক্তি ৩ হাজার চারশ কেজি বই বিক্রি করতে যান ব্যবসায়ী বিশ্বজিৎ কুমারের দোকানে। এ সময় জনতা তাকে ধরে মৌতলা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।




তবে বই বিক্রির বিষয়ে শামীম হোসেন বলেন, তিনি বইগুলো শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেনের কাছ থেকে কিনেছেন।

এ বিষয়ে মৌতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, স্থানীয় জনতা বইসহ শামীমকে ধরে পরিষদে নিয়ে এলে আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর বইগুলো পরিষদের হেফাজতে রাখতে বলেন তিনি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, রেজুলেশন করে বইগুলো বিক্রি করে দেয়া হয়েছে। তবে ভুলক্রমে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বইগুলোও চলে গেছে। বইগুলো চেয়ারম্যানের হেফাজতে রাখতে বলা হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status