ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়াকে নিয়ে রনির আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 11:07 AM

খালেদা জিয়াকে নিয়ে রনির আবেগঘন স্ট্যাটাস

খালেদা জিয়াকে নিয়ে রনির আবেগঘন স্ট্যাটাস

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকেও নির্বাচন করছেন। পটুয়াখালী-৩ আসনে বিএনপির হয়ে লড়েছিলেন।




মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন গোলাম মাওলা রনি।

পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
গোলাম মাওলা রনি ফেসবুক স্ট্যাটাস

বেগম জিয়ার কথা মনে হলেই এক ধরণের বিষন্নতা আমায় পেয়ে বসে! তার সঙ্গে কোনো দিন আমার দেখা হয়নি, এমনকি কথাও হয়নি! বয়সে তিনি আমার মায়ের চেয়ে অন্তত চার বছরের বড়! আমার মা আজ যদি কারাগারে থাকতেন তবে আমি কি করতাম অথবা মা কে কারাগারে রেখে আমি কিভাবে আহার, নিদ্রা, এবং বিশ্রাম করতাম?

আমার মায়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, অন্য দিকে বেগম জিয়ার সঙ্গে সম্পর্কটা আদর্শিক এবং রাজনৈতিক। তিনি যদি বাইরে থাকতেন তবে আমার বিএনপিতে যোগদানে তিনিই সব চেয়ে খুশি হতেন, কারণ বহু দিন ধরে তিনি চাইছিলেন যে, আমি যেন তার দলে যোগদান করি।

এবারকার ঈদে যদি দেশনেত্রী মুক্ত থাকতেন তবে আমি নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে যেতাম, আমাকে দেখে তিনি কি বলতেন এই কথা ভাবতে গিয়ে আমার মনে বন্দি খালেদা জিয়া এবং কারাগারের নির্যাতনের নির্মম এবং নিষ্ঠুর বাস্তবতার কথা মনে এলো এবং একরাশ বেদনার বিষ বৃষ্টি দ্বারা আক্রান্ত হলাম!

প্রিয় নেত্রীর ভাগ্যে কি আছে জানি না, তাকে নিয়ে মহান আল্লাহর কি সিদ্ধান্ত তাও জানি না। তবে একথা জানি যে, কিয়ামত পর্যন্ত তিনি বাংলার লক্ষ কোটি মানুষের মনে বেঁচে থাকবেন অসীম মমতায়, নিবিড় শ্রদ্ধায় এবং নিত্যকার প্রার্থনায়….

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status