ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৮
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 11:02 AM

নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৮

নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৮

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে মাইজদি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্যান্য রোগীদের বের করে আনেন। এ ঘটনায় অনেককেই তাদের শিশুদের হাসপাতাল ছেড়ে অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে।




নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ ৮ জন আহত হয়েছেন। বুধবার (১২ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে মাইজদি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্যান্য রোগীদের বের করে আনেন। এ ঘটনায় অনেককেই তাদের শিশুদের হাসপাতাল ছেড়ে অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিলউল্যাহ জানান, জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

রোগীদের শিশু ওয়ার্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানায়, তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ আরও তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ নোয়াখালী পরিত্যক্ত ঘোষণা করে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে দুই নার্স আহত হয়েছিলেন। তারা হলেন- সিনিয়র স্টাফ নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার।

পুরনো ভবন তিনটি পুরোটাই ঝুঁকিপূর্ণ। তার পরও স্থান সংকুলানের অভাবে ওই ওয়ার্ডগুলোতে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এরই মধ্যে একাধিকবার ভবনের বিভিন্ন ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে পড়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status