ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
চোরাচালানে ধরা পড়লেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 11:13 AM

চোরাচালানে ধরা পড়লেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার

চোরাচালানে ধরা পড়লেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার

গোটা দুনিয়া বুঁদ বিশ্বকাপ নেশায়। সেখানে কিনা সোনা চোরাচালানের দায়ে দিল্লি বিমানবন্দরে ধরা পড়লো বিশ্বকাপে নাম লেখানো এক ক্রিকেটার।

বিশ্বকাপের ডামাডোলে ক্রিকেট নিয়ে এমনিতেই আলোচনা বেশি হচ্ছে। এমন সময় এ ধরনের নেতিবাচক শিরোনামের অংশ হতে কেই-বা চায়। এমন কিছুতে না জড়ালেই হয়তো ভালো করতেন এই কানাডিয়ান ক্রিকেটার। ২০১৬ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কানাডাকে প্রতিনিধিত্ব করেছিলেন এই ক্রিকেটার।




বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের কাস্টমস বিভাগ চারজনকে সোনা চোরাচালানের সময় আটক করেছে। দুজন পরুষ ও দুই নারীর সবাই একই পরিবারের সদস্য। শনিবার ব্যাংকক থেকে আসা এক ফ্লাইটে দিল্লিতে এসেছিলেন তাঁরা। তল্লাশির পর চারজনের কাছ থেকে পাঁচটি সোনার টুকরা পাওয়া গেছে, যার মিলিত ওজন ৫.২ কেজি। বাজারে এর মূল্যমান ১ কোটি ৭১ লাখ রুপি।

আজ এক বিবৃতিতে কাস্টমস বিভাগ জানিয়েছে, গত বুধবার ব্যাংককে গিয়েছিলেন তাঁরা। রাকেস লুথরার নামে শনিবারের ফিরতি টিকিটও কেটে রেখেছিলেন তাঁরা। কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক ক্রিকেটার ও অন্য পুরুষ সদস্য এর আগেও ১ কোটি ৭২ লাখ রুপির সোনা পাচার করেছিলেন। চারজনেরই জামিন নামঞ্জুর করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status