ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নিককে কী নামে ডাকেন প্রিয়াঙ্কা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 2:15 PM

নিককে কী নামে ডাকেন প্রিয়াঙ্কা?

নিককে কী নামে ডাকেন প্রিয়াঙ্কা?

নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে একসময় সমালোচনার ঝড় বয়ে গেছে। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে তাঁরা বারবার প্রমাণ করেছেন, প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। নিক আর প্রিয়াঙ্কার ভালোবাসার নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে এসেছে। এবার প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়েছে তাঁরা একে অপরকে কতটা মিস করেন। আর বলিউডের ‘দেশি গার্ল’ তাঁর আদরের নিককে কী বলে ডাকেন।




বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া হামেশাই তাঁর ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ছবি আর ভিডিও শেয়ার করেন। স্বামী নিক জোনাসের সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি তিনি পোস্ট করেন। এদিকে নিকও কম যান না। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর ছবি প্রায়ই পোস্ট করেন। সম্প্রতি নিক এক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন। তিনি সেই স্টোরিতে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে লিখেছেন, ‘মিসিং ইউ।’

জবাবে প্রিয়াঙ্কা আরেকটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন। সাবেক বিশ্বসুন্দরীর এই স্টোরি থেকে ফাঁস হয়েছে, তিনি নিককে কী নামে ডাকেন। প্রিয়াঙ্কা স্বামী নিকের উদ্দেশে লিখেছেন, ‘বাবু, আই হ্যাভ সো মাচ ফোমো (ফিয়ার অব মিসিং আউট)। মিসিং ইউ টু।’ এই পোস্টে স্পষ্ট, প্রিয়াঙ্কা নিককে ভালোবেসে ‘বাবু’ বলে ডাকেন।

এ মুহূর্তে বলিউডের দেশি গার্ল ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিংয়ের জন্য মুম্বাইয়ে আছেন। এই দূরত্ব রোমান্টিক এই দম্পতি মেনে নিতে পারছেন না, তা তাঁদের ইনস্টাগ্রামের পোস্টেই ধরা পড়েছে। জানা গেছে, বলিউডের এই ছবির পর প্রিয়াঙ্কাকে হলিউডের কোনো প্রোজেক্টে দেখার সম্ভাবনা আছে। বলিউডে প্রিয়াঙ্কার শেষ ছবি ছিল ‘বাজিরাও মস্তানি’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status