ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ব্রিস্টলে গুড়িগুড়ি বৃষ্টি, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 2:12 PM

ব্রিস্টলে গুড়িগুড়ি বৃষ্টি, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে শঙ্কা

ব্রিস্টলে গুড়িগুড়ি বৃষ্টি, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে শঙ্কা

ব্রিস্টলের ওয়েদার বুলেটিনে গতকালই জানানো হয়, মঙ্গলবার সারাদিন বৃষ্টি হতে পারে। সকাল হতেই আবহাওয়ার পূর্বাভাস যেন সত্যি হল।  মঙ্গলবার ব্রিস্টলের সকাল শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি দিয়ে। আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, এ বৃষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে।




এ প্রতিবেদন লেখার সময় ব্রিস্টল সময় সকাল সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) আকাশ মেঘলা দেখা যায়, সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি। আকাশ মেঘলা থাকায় সকালে সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এ অবস্থায় বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
মেঘে ঢাকা ব্রিস্টলের আকাশ।

সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে পয়েন্ট ভাগাভাগিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে মেনে নিতে হবে মাশরাফিদের। কিন্তু সেটা হবে টাইগারদের জন্য ম্যাচ হারার মতোই ব্যাপার।

কেননা, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে শ্রীলংকার বিপক্ষে জয় ধরেই এগোচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে আগেও তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। তবে টাইগাররা আগের তিন দেখায় জয়ের মুখ দেখেনি। তবে দু'দলের তিন দেখায় তিনবারই জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে শ্রীলংকর বিপক্ষে তাই ফেভারিট তকমা নিয়েই মাঠে নামার কথা টাইগারদের।

এমনকি বৃষ্টি আইনে লটারির মতো হিসাবও হয়তো মেনে নেবে বাংলাদেশ। কিন্তু ম্যাচ না খেলে পয়েন্ট হারাতে রাজী নয় তারা।জুন থেকে আগস্ট এই তিন মাস ইংলিশ গ্রীষ্ম। তবে জুনের তাপমাত্রা থাকে ১২-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ধীরে ধীরে সেটা বাড়ে। আগস্টে সেটা ২৩ কিংবা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করে। সঙ্গে বৃষ্টিপাত তো আছেই।

বিশেষ করে জুনে সপ্তাহের প্রায় চার দিনই বৃষ্টি হয়। দিনের মধ্যে প্রায় আট ঘণ্টা ভালো করে দেখা যায় সূর্যের মুখ। ঠিক এমন একটা সময়ে সেখানে চলছে বিশ্ব ক্রিকেটের ১২তম মেগা আসর। তাতে অনুমিতভাবে বৃষ্টির চোখ রাঙানিও দেখতে হচ্ছে বারংবার।

সোমবারও সাউদাম্পটনে ৪৫ বল গড়ানোর পর বেরসিক বৃষ্টি হানা দেয়। তাতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি পরিত্যক্ত হয়। এর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় শ্রীলংকা-পাকিস্তান ম্যাচটিও। তবে কয়েকটি ম্যাচে বৃষ্টির বাগড়া উপেক্ষা করে ব্যাট-বলের লড়াই উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status