|
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
নতুন সময় ডেস্ক
|
![]() টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের এই ম্যাচটিকে অলিখিত ফাইনাল হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেইনকে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। নিউজিল্যান্ডও এনেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে প্রবেশ করেছেন বেন লিস্টার। গত ১৭ এপ্রিল থেকে ঘরের মাঠে শুরু হওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। এ নিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। বাংলাদেশ প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন ছিল এবং পরিচিত কন্ডিশনেও তারা সংগ্রাম করেছে। তবে দ্বিতীয় ম্যাচে চিত্রটা নাটকীয়ভাবে বদলে যায়, যার বড় কারণ ছিল তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিং স্পেল। তৃতীয় ওয়ানডের জন্য দুই দলের একাদশ: বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা। নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
