|
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
নতুন সময় প্রতিনিধি
|
![]() খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশীদ। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, বিসিবি কাউন্সিলর আনিসুল আলম আনিক, ক্রীড়া সংগঠক মাদল বড়ুয়া, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় প্রথমে ব্যাটিং করে পুলিশ লাইন্স স্কুল ৪৭.৩ ওভারে ১৯১ রানে অলআউট হয়। দলের পক্ষে সাইফাত ১২৭ বলে ১০২ রানের চমৎকার ইনিংস উপহার দেন। প্রতিপক্ষ দলের হয়ে সমুদ্র ও আসিফ ৩টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৪১.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়। দলের পক্ষে সাকিব সর্বোচ্চ ৩৩ রান করেন। পুলিশ লাইন্স স্কুলের হয়ে রাহাত ৪টি এবং মেহেদী ৩টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন পুলিশ লাইন্স স্কুলের সাইফাত। পুরো টুর্নামেন্টে ১৯৬ রান করে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া ১২টি উইকেট নিয়ে রাহাত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির কৃতিত্ব অর্জন করেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
