|
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ বৃহস্পতিবার ২৩ এপ্রিল উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পেট্রোল পাচারের চেষ্টা চলছে। পরে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পেট্রোল ভর্তি কয়েকটি জেরিক্যান উদ্ধার করা হয়। জব্দকৃত পেট্রোলের পরিমাণ প্রায় ২০০ লিটার।তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত পেট্রোল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মারিশ্যা ২৭ বিজিবি সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সড়কে কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পেট্রোল পাচারের একটি চত্রু সত্রুিয় হয়ে উঠেছে চোরাচালান রোধে তাদের এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
