|
বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন, ভেজালমুক্ত খাবারে সচেতনতার আহ্বান
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন, ভেজালমুক্ত খাবারে সচেতনতার আহ্বান এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাউফলের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত খাবারের কোনো বিকল্প নেই। এজন্য নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তিনি আরও বলেন, কৃষিনির্ভরতা বাড়িয়ে নিজস্ব জমিতে ফলমূল ও বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। এতে ভেজাল খাবারের ঝুঁকি কমবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
