|
আসছে শাহরুখ-অ্যাটলি জুটির জওয়ান ২
নতুন সময় ডেস্ক
|
![]() আসছে শাহরুখ-অ্যাটলি জুটির জওয়ান ২ বর্তমানে শাহরুখ তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যেই বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন ‘কিং’-এর শুটিং শেষ হতে না হতেই শাহরুখ শুরু করবেন তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘জওয়ান’-এর সিক্যুয়েলের কাজ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখের ‘জওয়ান ২’ নির্মাণের পরিকল্পনা এখন আর কেবল গুঞ্জনে সীমাবদ্ধ নেই। দীর্ঘ কয়েক মাসের নিবিড় পরিশ্রমের পর অবশেষে ছবিটির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই পাণ্ডুলিপির কাজ শেষ করেছেন নির্মাতারা। ‘জওয়ান ২’ এখন পুরোপুরি শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবিটির দৃশ্যধারণ শুরু হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, তবে এবারের আসরে বড় চমক থাকছে খলনায়কের চরিত্রে। কিং খানের বিপরীতে টক্কর দিতে একজন বড় মাপের দক্ষিণ ভারতীয় সুপারস্টারকে খলনায়ক হিসেবে নেয়ার পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
