|
৩০ বছরেই থেমে গেল অভিনেত্রী সিরোহীর জীবনযাত্রা
নতুন সময় ডেস্ক
|
![]() ৩০ বছরেই থেমে গেল অভিনেত্রী সিরোহীর জীবনযাত্রা ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ছিলেন দিব্যাঙ্কা। বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদে বসবাস করতেন। জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু হয় দিব্যাঙ্কার। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বুধবার সকালে গাজিয়াবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে প্রযোজক জিতু, শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। শিক্ষাজীবনেও কৃতিত্ব ছিল দিব্যাঙ্কার। চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আঞ্চলিক বিনোদন জগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
