|
কাকে অনুসরণ করছেন কারিনা?
নতুন সময় ডেস্ক
|
![]() কাকে অনুসরণ করছেন কারিনা? ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ অনুষ্ঠানে বিচারক কারিনা কাপুর খান কেমন করছেন, তা নিয়ে মানসিক চাপ অনুভব করছেন তাঁর স্বামী সাইফ আলী খান। কারিনা কাপুর খান বললেন, ‘শুটিং শেষ করে প্রথম দিন বাড়ি ফেরার পর সাইফ জানতে চেয়েছে, “কাজটা কেমন হয়েছে? সব ঠিকঠাক পারছ তো?” টেলিভিশনের এটা একমাত্র শো, যা আমি আর সাইফ একসঙ্গে বসে দেখি।’ জানালেন, এরই মধ্যে এই রিয়েলিটি শোতে একজন প্রতিযোগীর ওডিশি নাচ তাঁর মন ছুঁয়েছে। বললেন, ‘যদি কারও এই নৃত্যশৈলীতে দক্ষতা থাকে, তাহলে সে সব ধরনের নাচই দক্ষতার সঙ্গে করতে পারবে।’ রিয়েলিটি শোর বিচারক হওয়ার জন্য কারিনা কাপুর খানকে অনেক আগেই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি রাজি হননি। বললেন, ‘কারণ আমি খুব নার্ভাস। টেলিভিশন সবচেয়ে চ্যালেঞ্জিং মাধ্যম। এর মাধ্যমে কোটি কোটি পরিবারে পৌঁছে যাওয়া যায়। “ডান্স ইন্ডিয়া ডান্স” অনুষ্ঠানে বিচারক হওয়ার প্রস্তাব যখন পেয়েছি, তখন স্থির করলাম, এবার দুর্বলতা কাটাতেই হবে। আর এটা এমন একটা মঞ্চ, যেখানে অসংখ্য ছেলেমেয়ে তাদের নাচের দক্ষতা দেখিয়ে লাখ লাখ দর্শকের হৃদয় জয় করছে। কাজেই আর দূরে সরে থাকলে চলবে না।’ ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ অনুষ্ঠানে প্রতিযোগীদের টেকনিক্যাল দিকগুলো দেখবেন দুই বিচারক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নৃত্য পরিচালক বস্কো মার্টিস আর ভারতীয় র্যাপার ও মিউজিক কম্পোজার রাফতার। কারিনা কাপুর খান জানালেন, তিনি গুরুত্ব দিচ্ছেন প্রতিযোগীদের এক্সপ্রেশনের ওপর। বললেন, ‘নাচ তো কেবল হাত আর পায়ের চলন নয়, মুখের অভিব্যক্তির ওপর অনেকটাই নির্ভর করে।’ এবার এই রিয়েলিটি শোর কিছু পরিবর্তন করেছেন আয়োজকেরা। দেশের চারটি অঞ্চলের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের চারটি দলে ভাগ করা হয়েছে। একক প্রতিযোগিতার সঙ্গে থাকছে দলগত প্রতিযোগিতাও। তৈরি হয়েছে ৩৬০ ডিগ্রি মঞ্চ। শুটিংয়ে ২০০টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়েলিটি শোর গ্র্যান্ড মাস্টার মিঠুন চক্রবর্তীকে দারুণ মিস করছেন কারিনা কাপুর খান। বললেন, ‘মিঠুন চক্রবর্তী আমার কাছে সুপারস্টার। তাঁর নাচ দেখে আমরা বড় হয়েছি। “ডান্স ইন্ডিয়া ডান্স”-এর সেটে তিনি থাকবেন না, এটা ভাবাই যায় না। তাঁকে গ্র্যান্ড মাস্টার হিসেবে পাশে পেলে বিচারক হিসেবে সাহস বেড়ে যেত।’ বলা হয় কাপুর পরিবারের রক্তের সঙ্গে মিশে আছে নাচ। এই পরিবারের প্রধান পুরুষ কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুরের নাচের খ্যাতি এখনো আছে বলিউড জুড়ে। শাম্মী কাপুরের নাচ আবার একদম আলাদা। রণবীর কাপুরের নাচের সঙ্গে কারিশমা কাপুরের নাচের কোনো তুলনা করা যাবে না। সবার নাচের স্টাইল আলাদা আলাদা। তাহলে কারিনা কাপুর খানের নাচে কার প্রভাব রয়েছে? বললেন, ‘ছোটবেলা থাকে আমি শ্রীদেবীর কঠিন ভক্ত। তাঁর নাচ ফলো করে আজ আমি নায়িকা।’ নাচ নিয়ে নিজের আক্ষেপের কথা বলতে গিয়ে কারিনা কাপুর খান বলেন, ‘শাস্ত্রীয় নাচ শেখা হয়নি, কিন্তু আমি শাস্ত্রীয় নাচের ভক্ত। এখনো পণ্ডিত বিরজু মহারাজের সঙ্গে কোনো কাজ করা হয়নি, এই আক্ষেপ আমার রয়ে গেছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
