|
ঐশ্বরিয়া বিয়েতে পরেছিলেন ৯০ লাখ টাকা দামের শাড়ি
নতুন সময় ডেস্ক
|
![]() ঐশ্বরিয়া বিয়েতে পরেছিলেন ৯০ লাখ টাকা দামের শাড়ি বলিউড ইতিহাসের অন্যতম হাইপ্রোফাইল বিয়ের সাক্ষী হয়েছিলেন হাজারো ভক্ত আর গণমাধ্যমকর্মী। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সেই মহেন্দ্রক্ষণের ১৯ বছর পূর্ণ হয়েছে। স্যোশাল মিডিয়ার আধিপত্য তখনো শুরু হয়নি, তাই সেই বিয়ের প্রতিটি তথ্য ছিল রহস্যে ঘেরা। তবে দীর্ঘ দুই দশক পরেও চর্চা থামেনি, তা হলো সাবেক এই বিশ্বসুন্দরীর রাজকীয় সাজ। ![]() ঐশ্বরিয়া বিয়েতে পরেছিলেন ৯০ লাখ টাকা দামের শাড়ি এছাড়া হীরা আর সোনার ভারী গয়নার সাথে জয়া-অমিতাভের দেওয়া কয়েক কোটি টাকার মঙ্গলসূত্র—সব মিলিয়ে ঐশ্বরিয়ার সেই ব্রাইডাল লুক আজও বলিউডের আইকনিক ফ্যাশন হয়ে আছে। কিন্তু এই জাঁকজমকের আড়ালে ছিল এক নিটোল প্রেমের গল্প। ২০০৬ সালে ‘উমরাও জান’-এর সেটে যে রসায়নের শুরু, তার পূর্ণতা পায় নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায়। এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই স্মৃতিচারণ করেছিলেন, হোটেলের সেই জায়গাতেই ঐশ্বরিয়াকে জীবন সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ‘গুরু’ সিনেমার সাফল্যের আবহে সেই প্রস্তাব ফিরিয়ে দেননি ঐশ্বরিয়াও। ২০ এপ্রিল হিন্দু রীতিতে চার হাত এক হওয়ার পর থেকে তারা পরিচিতি পান বি-টাউনের ‘পাওয়ার কাপল’ হিসেবে। ![]() ঐশ্বরিয়া বিয়েতে পরেছিলেন ৯০ লাখ টাকা দামের শাড়ি ক্যারিয়ারের চাকচিক্যের চেয়েও পরিবার আর সন্তান লালন-পালন হয়ে ওঠে তাদের মূল কেন্দ্রবিন্দু। যদিও পর্দার পেছনের এই দম্পতিকে নিয়ে মাঝেমধ্যেই বিচ্ছেদের গুঞ্জন উঠলেও সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বারবার জনসমক্ষে একসাথেই ধরা দিয়েছেন তারা। ১৯তম বিবাহবার্ষিকীতে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারকা দম্পতি। কেউ ফিরে দেখছেন সেই ৯০ লাখের শাড়ির আভিজাত্য, কেউবা মুগ্ধতা খুঁজছেন তাদের ১৯ বছরের এই অমলিন পথচলায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
