|
ঢাকার ৭ পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকার ৭ পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’ নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এই অ্যাপ চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য নির্ধারিত এই ব্যবস্থার পাইলট কার্যক্রম শেষ হওয়ার পর তা বাধ্যতামূলক করা হয়েছে। যে সাতটি ফিলিং স্টেশনে এই নিয়ম কার্যকর করা হয়েছে, সেগুলো হলো—আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন। ২১ এপ্রিল থেকে এসব পাম্পে মোটরসাইকেল চালকদের জ্বালানি নিতে ‘ফুয়েল পাশ’ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সেবা গ্রহণ বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
