ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
দুধ দিয়ে গোসল, মায়ের মাথায় হাত রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2026, 8:35 PM

দুধ দিয়ে গোসল, মায়ের মাথায় হাত রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

দুধ দিয়ে গোসল, মায়ের মাথায় হাত রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

গাজীপুরের শ্রীপুরে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন যুবদলের এক সাবেক নেতা। প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

সোমবার (৩ আগস্ট) উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেন। পরে মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর সম্পৃক্ত হবেন না বলে শপথ নেন।

এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত একজন নেতার এমন ব্যতিক্রমী বিদায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

পারিবারিক সূত্র জানায়, মাহাবুব আলমের রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন রাজনীতি করেও তিনি কোনো সুফল পাননি। বরং নানা হয়রানি ও কারাভোগের অভিজ্ঞতা হয়েছে। এখন তিনি রাজনীতি থেকে সরে এসে কাজ করে পরিবার-পরিজনের দায়িত্ব নিতে চান।

মাহাবুব আলম বলেন, "২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে নিজের দলের কিছু নেতাকর্মীর কাছ থেকেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন-যৌবনের মূল্য দিয়েছি, সেই রাজনীতি আমাকে অপমান, হয়রানি ও জেল উপহার দিয়েছে। তাই চিরতরে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হয়ে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ ও পরিবারকে সময় দেওয়াই তার লক্ষ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status