ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে নর্প নিড ইন্ডাস্ট্রিজে শ্রমিকের মৃত্যু, উত্তেজনার পর কারখানা ছুটি ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2026, 8:33 PM

গাজীপুরে নর্প নিড ইন্ডাস্ট্রিজে শ্রমিকের মৃত্যু, উত্তেজনার পর কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে নর্প নিড ইন্ডাস্ট্রিজে শ্রমিকের মৃত্যু, উত্তেজনার পর কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর মহানগরের বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কড্ডা, নান্দুন এলাকায় অবস্থিত নর্প নিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২)-এ এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আনোয়ার কারখানাটিতে কাটিং ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানায় ছুটি ঘোষণা করে।

ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। শ্রমিকদের কারো কারো মতে কারখানা অভ্যন্তরে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, অপর একটি অংশ জানায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু নিশ্চিত হয়েছে। 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কর্তৃপক্ষের কোনো অবহেলা বা দায়-দায়িত্বের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status