|
‘আইস বাথ থেরাপি’ নিচ্ছেন অনেকে, এতে শরীরে কী কী উপকার মেলে?
নতুন সময় ডেস্ক
|
![]() ‘আইস বাথ থেরাপি’ নিচ্ছেন অনেকে, এতে শরীরে কী কী উপকার মেলে? কোন কোন সমস্যা কমাতে সাহায্য করে ‘আইস বাথ থেরাপি’? পেশির ব্যথা কমাতে সাহায্য করে ‘আইস বাথ থেরাপি’। ভারী ব্যায়াম করার পরে বা কোনও কারণে যদি পেশির ব্যথা হয়, তখন বরফ জলে স্নান করলে আরাম মেলে। এ ছাড়া প্রদাহ কমাতে সাহায্য করে এই থেরাপি। ঠান্ডা জলে স্নান করলে রক্তনালি সংকুচিত হয়ে যায়, তখন সাময়িকভাবে ফোলা ভাবও কমে যায়। এ ছাড়া শরীরে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে ‘আইস বাথ থেরাপি’। এর জেরে যে কোনও ক্ষত দ্রুত সেরে যায়। রক্ত সঞ্চালন ভালো হলে শরীরের সব অংশে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ভালো হয়। এর জেরে ক্ষতও দ্রুত সেরে ওঠে। ক্রায়োথেরাপি ওজন কমাতেও সাহায্য করে। বরফ গলা জলে স্নান করলে বিপাক হার বাড়ে এবং শরীরে জমে থাকা মেদ গলতে শুরু করে। মানসিক চাপ কমাতেও সাহায্য করে ‘আইস বাথ থেরাপি’। বরফ গলা জলে স্নান করলে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বাড়ে। এতে স্ট্রেস থেকে সাময়িক আরাম মেলে। এ ছাড়া অ্যাংজ়াইটি কমাতে সাহায্য করে ‘আইস বাথ থেরাপি’। এই থেরাপি ঘুম উন্নত করতেও সাহায্য করে। ‘আইস বাথ থেরাপি’ করার সময়ে কী কী বিষয় মাথায় রাখবেন? হঠাৎ করে ‘আইস বাথ থেরাপি’ শুরু করা যায় না। প্রথম দিকে ১৫ মিনিট বরফ-জলে ডুবে থাকা সম্ভব নয়। প্রথমে ১-২ মিনিট করুন, তারপরে ধীরে ধীরে সময়সীমা বাড়ান।জলের তাপমাত্রা ১০-১৫ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। শুধু জল ব্যবহার করলে চলবে না, বরফও মেশাতে হবে।‘আইস বাথ থেরাপি’-তে মাথা জলে ডোবানো চলবে না।‘আইস বাথ থেরাপি’ নেওয়ার সময়ে অস্বস্তি বোধ করলে জল থেকে উঠে ফেলুন। কাদের ‘আইস বাথ থেরাপি’ এড়িয়ে চলা উচিত? হৃদরোগে আক্রান্ত রোগীউচ্চ রক্তচাপের রোগীস্নায়ুর সমস্যা থাকলেঠান্ডায় অ্যালার্জি থাকলেঅন্তঃসত্ত্বা মহিলাদের
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
