|
ওভারসাইজ়ড সানগ্লাস ফিরছে, পুরোনো ফ্যাশনই ট্রেন্ডে ইন
নতুন সময় ডেস্ক
|
![]() ওভারসাইজ়ড সানগ্লাস ফিরছে, পুরোনো ফ্যাশনই ট্রেন্ডে ইন তারকাদের অবসর যাপনের একান্ত সময় থেকে শুরু করে আভিজাত্যপূর্ণ ও মার্জিত লুক— সব ক্ষেত্রেই বড় আকারের ফ্রেমগুলো ফ্যাশনে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে। যা সাজে যোগ করছে নাটকীয়তা, এমন একটা লুক যা অতিরিক্ত চেষ্টা ছাড়াই স্টাইলিশ। বড় আকারের সানগ্লাস একটা সিম্পল সাদা শার্ট বা কোনও কালো পোশাক, ডেনিম, সোনার গয়না, এয়ারপোর্টের সাধারণ সাজের সঙ্গেও সুন্দর ভাবে মানিয়ে যায়। যার ফলে সাজে যোগ হয় একটা ভিন্ন রূপ। বড় আকারের ফ্রেম, মোটা ফ্রেম, বড় অ্যাভিয়েটর সানগ্লাস, রঙিন লেন্স বা বিশাল কালো সানগ্লাস, যা আপনার কথা বলার আগেই স্টাইল স্টেটমেন্ট সেট করে দেবে। আগে ছোট আকারের সানগ্লাসের একটা চাহিদা ছিল। এখন বড় ফ্রেমের আড়ালে চোখ ঢেকে রাখাটাই স্টাইল। যা ক্যাজুয়াল বা ফর্মাল সব রকমের পোশাকের সঙ্গেই অনায়াসে মানিয়ে যায়। ফ্যাশন এবং সুরক্ষা—উভয় ক্ষেত্রেই ওভারসাইজ়ড সানগ্লাস বা বড় আকৃতির রোদচশমা এক দারুণ জনপ্রিয় জিনিস, যা কেবল স্টাইল বা গ্ল্যামার বাড়াতেই সাহায্য করে না, বরং রোদ ও ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে চোখের চারপাশের সংবেদনশীল ত্বককে রক্ষা করতেও অত্যন্ত কার্যকর। ওভারসাইজ়ড সানগ্লাসের ফ্রেমগুলো বড় হওয়ায় মুখের বেশিরভাগ অংশ ঢেকে রাখে। যার ফলে এগুলো অতিরিক্ত রোদ, ধুলাবালি এবং বাতাস থেকে চোখকে নিরাপদ রাখে। ষাটের দশকে বিখ্যাত ব্যক্তিত্বদের হাত ধরে এই সানগ্লাস ফ্যাশনে আসে। যা আজও আধুনিক ফ্যাশন বিশ্বে ট্রেন্ড করছে। যে কোনও পোশাকের সঙ্গে টিমআপ করলে আকর্ষণীয় ও বোল্ড লুক তৈরি করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
