ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
আমন ধান রোপণে ব্যস্ত কৃষক
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 11:36 AM

আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

নওগাঁর উত্তরে সীমান্ত ঘেষা বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে আমন ধান রোপণ। উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে আমন ধান চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক ও মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের আমন ধান রোপণ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আমন ধান রোপণে ব্যস্ত  সময় পার করছেন  কৃষিশ্রমিক ও কৃষকেরা।কেউ জমি চাষ করছে,কেউ জমিতে মই দিচ্ছে,কেউ চারা তুলে দিচ্ছে,কেউ রোপণ করছে।আমন ধান রোপণ চুক্তিতে বিঘা প্রতি ১ হাজার ৪শ টাকা করে নিচ্ছে কৃষি শ্রমিকরা।উপজেলায় এ পর্যন্ত আমন ধান প্রায় শতকরা ৪০ ভাগ রোপণ করা হয়েছে। 

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর  গ্রামের কৃষক মো.আ: সামাদ (২৮) বলেন,তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে আমন ধান রোপণ করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে  ও রোগবালাই কম হলে আমন ধান চাষে কৃষকরা লাভবান হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status