ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
টঙ্গীর মিলগেটে অভিযানে জাল নোট সদৃশ কাগজ, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 11:41 AM

টঙ্গীর মিলগেটে অভিযানে জাল নোট সদৃশ কাগজ, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২

টঙ্গীর মিলগেটে অভিযানে জাল নোট সদৃশ কাগজ, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকা সদৃশ নোট, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় কামালের ছেলে আলমসহ দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) লাল মসজিদের পেছনের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কামাল ও আমেনা বেগমের দোতলা ভবনের একটি কক্ষে তল্লাশি চালিয়ে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status