ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 11:30 AM

কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ  তিন মাদককারবারি আটক

কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানের অংশ হিসেবে  সাতক্ষীরার শ্যামনগর থেকে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ২৮ জুলাই  মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও ৪ টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status