ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 11:23 AM

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভাইরাল ভিডিও ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের ভাষ্য অনুযায়ী ‘রাজবন্দীদের’ মুক্তির দাবি জানান। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং মিছিলটি কোন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার থেকে গাছা এলাকায় পোস্টারিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৫ জুলাই) গাছা থানা এলাকার বিভিন্ন স্থানে তাদের পোস্টার সাঁটানোর ঘটনাও দেখতে পায় স্থানীয় জনসাধারণ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ মিছিলটি গাছা থানা এলাকার নিলয় হাউজিং এলাকা ও আশপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, “ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে হতে পারে। এটি এআই  তৈরি কি না, সেটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যে স্থানের কথা বলা হচ্ছে, সেটি গাছা ও টঙ্গী পশ্চিম থানার কিছু অংশ হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫

পরে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় মুঠোফোনে হোয়াটসঅ্যাপ কলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি গাছা ও টঙ্গী পশ্চিম থানার একাংশে হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
আজিজুল ইসলাম (৪৩), টঙ্গী পূর্ব থানার ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
মো. জসিম উদ্দিন (৩২), গাজীপুর মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সংগঠনটির সাধারণ সম্পাদক কাজলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

জীবন কুমার দাস (৩৫), পূবাইল থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
মো. খলিলুর রহমান (৫০), গাজীপুর মহানগরের ৫৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

মো. নিয়ামুল হাসান (নাহিদ) (১৮), ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

উল্লেখ্য, বিক্ষোভে উত্থাপিত দাবি ও বক্তব্য সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের নিজস্ব বক্তব্য। এসব দাবির সত্যতা বা যৌক্তিকতা সম্পর্কে এই প্রতিবেদনের মাধ্যমে কোনো অবস্থান প্রকাশ করা হচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status