|
মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে ফাসানোর অভিযোগ: 'মিথ্যা' মামলা প্রত্যাহারে মানববন্ধন
আশিকুর রহমান, মাদারগঞ্জ
|
![]() মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে ফাসানোর অভিযোগ: 'মিথ্যা' মামলা প্রত্যাহারে মানববন্ধন মানববন্ধনে বক্তব্য দেন ২ নং কড়ইচুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান (মিজান), ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এনামুল হক ও মজনু পলান , ইউপি সদস্য ইয়াকুব আলী, ইউনিয়ন যুবদল নেতা মুক্তার হোসেন, অবঃ চাকরিজীবী আবুল হোসেন, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, সাবেক উপজেলা জাসাস নেতা খালেদ মাহমুদ সুজন সহ মহিলাবৃন্দ। বক্তারা বলেন, সম্প্রতি দায়ের করা মাদক মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা দাবি করেন, নিরীহ মানুষকে হয়রানি ও রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখতেই এ মামলা দায়ের করা হয়েছে। এটা সম্পন্ন ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান প্রার্থী মিজান কে ফাঁসানো হয়েছে। বক্তারা আরো বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে মামলা থেকে মিজানের নাম প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য অর্থ্যাৎ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
