|
নারায়ণগঞ্জে প্রাণঘাতী পেন গান উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নারায়ণগঞ্জে প্রাণঘাতী পেন গান উদ্ধার রোববার (১৪ জুন) দুপুরে র্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় র্যাব মাদক ও অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়। এরপর ওই এলাকায় র্যাব সদস্যরা তল্লাশি চালালে ঝোপ থেকে একটি পেন গান এবং গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
