|
"ভারতের দিল্লিতে বাংলাদেশী শিক্ষার্থীর আত্মহত্যা"
নতুন সময় প্রতিনিধি
|
দিল্লিতে আত্মহত্যা করা বাংলাদেশি শিক্ষার্থী মোস্তাক আহমেদ সাগর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ভারতের দিল্লিতে মোস্তাক আহমেদ সাগর (২৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ মে) এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকায় অবস্থিত মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন সাগর। তার বাবা মোশারফ হোসেন মিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ছেলের দেওয়া ফেসবুক পোস্ট দেখতে পান স্বজনরা। পরে ভারত থেকে তার মৃত্যুর সংবাদ আসে। ফেসবুক পোস্টে সাগর মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে লেখেন, জীবনের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। দেশে ফিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি। পাশাপাশি নিজের কাছের মানুষদের কাছে দোয়া চান এবং ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। স্ট্যাটাসের আরেক অংশে তিনি ব্যক্তিগত হতাশা ও অপূর্ণ ভালোবাসার কথাও উল্লেখ করেন। কাউকে দোষারোপ না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, তার সিদ্ধান্তের জন্য যেন অন্য কাউকে দায়ী করা না হয়। মৃত্যুর পর পোস্টমর্টেম না করা এবং ঝামেলাহীনভাবে দাফনের কথাও উল্লেখ করেন ওই পোস্টে। পরিবার ও স্বজনরা দ্রুত সময়ের মধ্যে সাগরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিনযানে ২কোটি ৫০ হাজার টাকা মুলোর ক্রিস্টাল মেথ আইচ আটক
