ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহাকাশে তৈরি বিদ্যুৎ পাঠানো যাবে স্যাটেলাইট ও পৃথিবীতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 11:08 AM

মহাকাশে তৈরি বিদ্যুৎ পাঠানো যাবে স্যাটেলাইট ও পৃথিবীতে

মহাকাশে তৈরি বিদ্যুৎ পাঠানো যাবে স্যাটেলাইট ও পৃথিবীতে

মহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে মহাকাশ থেকে পৃথিবী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট ও মহাকাশযানে তারবিহীন উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।
বিজ্ঞাপন

চীনের শায়ানসি প্রদেশের সিতিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘সান চেজিং’ বা ‘জুরি’ নামের প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে একটি তারবিহীন বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা তৈরি করেছেন। গবেষকদের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে একই সময়ে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করা গেছে।

সাম্প্রতিক পরীক্ষায় ১০০ মিটার দূরত্বে তারবিহীন বিদ্যুৎ পরিবহনের দক্ষতা ২০ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। এ সময় ১ হাজার ১৮০ ওয়াট শক্তি সরবরাহ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

এ ছাড়া ড্রোনের জন্যও বিশেষ চার্জিং প্রযুক্তি তৈরি করা হয়েছে। পরীক্ষায় দেখা যায়, ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে উড়তে থাকা একটি ড্রোন ৩০ মিটার দূর থেকে স্থিতিশীলভাবে ১৪৩ ওয়াট শক্তি গ্রহণ করতে সক্ষম হয়েছে।

গবেষকদের ভাষ্য, ভবিষ্যতের মহাকাশ সৌরবিদ্যুৎ কেন্দ্র মূলত কক্ষপথে স্থাপিত বিশাল সৌরপ্যানেলের বহর হবে। এসব প্যানেল মহাকাশে সূর্যের আলো সংগ্রহ করে তা মাইক্রোওয়েভ বা লেজার প্রযুক্তির মাধ্যমে পৃথিবী কিংবা স্যাটেলাইটে পাঠাবে।
বিজ্ঞাপন

২০১৮ সালে ‘জুরি’ প্রকল্পের প্রথম ধাপ শুরু হয়। পরে ২০২২ সালের জুনে গবেষক দল মহাকাশ সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ভূমিভিত্তিক পরীক্ষামূলক যাচাই ব্যবস্থা সম্পন্ন করে। বর্তমানে প্রকল্পটির দ্বিতীয় ধাপে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনের প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে।

গবেষকদের মতে, সৌরশক্তি সংগ্রহ ও রূপান্তরের দক্ষতা বৃদ্ধি, মাইক্রোওয়েভ বিম নিয়ন্ত্রণের নির্ভুলতা উন্নত করা এবং অ্যান্টেনাকে আরও ছোট ও হালকা করার ক্ষেত্রে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

মহাকাশের গভীর থেকে আসা রহস্যময় নীল আলোর উৎস কী?

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে মহাকাশভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে নতুন যুগের সূচনা হতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status